দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের সীমান্তবর্তী উত্তর ইসরায়েলের মিসগাভ অ্যাম কিব্বুতজ এলাকায় একটি কমিউনিটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি গাড়িতে আটকে থাকা এক ব্যক্তি নিহত অবস্থায় পাওয়া গেছে।
ইসরায়েলের জরুরি সেবা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের ভিডিও ফুটেজে দেখা গেছে, দুটি গাড়ি সড়কে বন্ধ হয়ে থাকার সময় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন জরুরি সেবা কর্মী জানান, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছালে দুটি গাড়ি জ্বলে উঠেছে এবং চালক আসনে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর কোন প্রাণের চিহ্ন ছিল না।’
অপরদিকে, ইসরায়েলি সেনাবাহিনী রবিবার জানিয়েছে, উত্তর সীমান্তবর্তী একটি কমিউনিটির দিকে লেবানন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই দুটি ঘটনায় পারস্পরিক সম্পর্ক আছে কি না তা এখনো নিশ্চিত হয়নি।
সূত্র: সিএনএন
এমএস/