দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুরোশ কেইভানি নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তিনি ইরানের সংবেদনশীল স্থাপনার ছবি ও তথ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে সুইডেনে একটি গ্রুপ ভ্রমণের অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রথম শনাক্ত করা হয়। পরে মোসাদের এক কর্মকর্তার মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।
এরপর ইউরোপের কয়েকটি দেশ ও তেলআবিবে প্রশিক্ষণ শেষে তাকে ইরানে পাঠানো হয় বলে দাবি করা হয়েছে।
এমএস/