দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হরমুজ প্রণালীর কাছে বর্তমানে প্রায় ১,০০০ জাহাজ অপেক্ষা করছে। এর মধ্যে প্রায় ২০০টি তেল ট্যাংকার রয়েছে, যা বিশ্বের বিভিন্ন স্থানে তেল সরবরাহে ব্যবহৃত হয়। পরিস্থিতির কারণে তেল বাজারে দাম ঊর্ধ্বমুখী এবং বিভিন্ন দেশে জ্বালানি খরচ বাড়ছে।
ইরানি সামরিক বাহিনী এখনও এই অত্যন্ত কৌশলগত প্রণালী নিয়ন্ত্রণে রেখেছে। জাহাজগুলিকে যাত্রার পথে বিভিন্ন ধরনের হুমকি ও বাধার সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি একটি থাই পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল, সেই সময় ব্যালিস্টিক মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানলে ওমান নেভি উদ্ধার অভিযান চালায়। এতে প্রায় ২০ জন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত জাহাজগুলিকে প্রণালী অতিক্রম করতে দেবে না। তবে অন্যান্য দেশের জাহাজগুলোকেও কখনও কখনও লক্ষ্যবস্তু করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একই ধরনের ঘটনা ঘটেছে, যার ফলে আন্তর্জাতিক জলপথে উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/