দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালী রক্ষায় যুক্তরাজ্যসহ অন্যান্য পরাশক্তিকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘যেভাবেই হোক’ হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১৪ মার্চ) ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে এ আহ্বান জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যেভাবেই হোক, আমরা খুব শীঘ্রই হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত করব!’
তিনি লিখেছেন, ‘তিনি আশা করেন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য এই গুরুত্বপূর্ণ নৌপথে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে এটি ইরানের পক্ষ থেকে আর কোনো হুমকি হয়ে না থাকে।’
তিনি আরও যোগ করেন, এই প্রধান শিপিং চ্যানেলটিকে উন্মুক্ত ও নিরাপদ রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠাবে।
এরই মধ্যে, তিনি ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের উপকূলরেখায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং নিয়মিতভাবে ইরানি নৌকা ও জাহাজগুলোকে জলসীমায় ডুবিয়ে দেবে।
ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার ১০০% ধ্বংস করে দিয়েছে। তবে তিনি এও বলেছেন, এরপরেও ইরানের পক্ষে ড্রোন, মাইন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সহজ।
জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরানি ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তেহরানের সক্ষমতা খর্ব করার বিষয়ে ট্রাম্পের দাবিগুলো ‘উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যার ওপর ভিত্তি করে করা হয়েছে’।
এবি/