দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা মহান সম্মানের বিষয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৩ মার্চ) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিকসহ বিভিন্ন উপায়ে ইরানের ‘সন্ত্রাসী শাসনব্যবস্থা’ পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে।
তিনি লেখেন, ‘আমরা ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য সব উপায়ে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি।’
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌবাহিনী আর নেই, তাদের বিমানবাহিনীও আর নেই। ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে এবং তাদের নেতাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হয়েছে।
নিজের পোস্টে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথাও তুলে ধরেন তিনি। ট্রাম্প লেখেন, ‘আমাদের কাছে অতুলনীয় অগ্নিশক্তি, সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময় রয়েছে। আজ এই উন্মাদ দুষ্কৃতকারীদের কী হয়—দেখুন।’
পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘তারা ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরীহ মানুষকে হত্যা করে আসছে। আর এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে, তাদের হত্যা করছি। এটি করা আমার জন্য কত বড় সম্মানের বিষয়!’
সূত্র: বিবিসি
/অ