দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও ভারী সামরিক অভিযান চালিয়েছে তারা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর চালানো এ হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হামলায় দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররামশাহরও ব্যবহার করা হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘আমরা লক্ষ্য ও শক্তি নিয়ে আমাদের ধারাবাহিক হামলা চালিয়ে যাব। এই যুদ্ধে আমরা কেবল শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণের কথাই ভাবছি।’ তারা আরও বলেছে, ‘যুদ্ধ তখনই শেষ হবে, যখন আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া দূর হবে।’
এদিকে মঙ্গলবার পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে পিছু হটবে না এবং ‘শত্রু সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত’ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। তিনি বলেন, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
এর মধ্যে বুধবার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন
এমএস/