দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবানন থেকে নিক্ষেপণাস্ত্র ছোড়ার পর মধ্য ইসরায়েলের একটি এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া প্রজেক্টাইলের আঘাতে ক্ষয়ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার ঘটনায় ত্রিশোর্ধ্ব দুজনকে সামান্য আঘাত নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঠিক কোন স্থানে আঘাত হেনেছে বা আরও কেউ আহত হয়েছেন কি না—সে বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত করা হয়নি।
এদিকে পৃথক এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
এমএস/