দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিহত সপ্তম মার্কিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন। তিনি হলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট বেঞ্জামিন এন. পেনিংটন (২৬)।
পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে, কেনটাকির গ্লেনডেল এলাকার বাসিন্দা পেনিংটন গত ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে হামলায় গুরুতর আহত হন। পরে রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পেনিংটন কলোরাডোর ফোর্ট কারসনে অবস্থিত ১ম স্পেস ব্যাটালিয়ন, ১ম স্পেস ব্রিগেডে কর্মরত ছিলেন। ইউনিটটির প্রধান দায়িত্ব ছিল ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা, জিপিএস এবং দীর্ঘপাল্লার স্যাটেলাইট যোগাযোগ পরিচালনা করা।
মৃত্যুর পর তাকে স্টাফ সার্জেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে কুয়েতে একটি বেসামরিক বন্দরের অপারেশন সেন্টারে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনাবাহিনীর ছয়জন রিজার্ভ সদস্য নিহত হন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র: এপি
এমএস/