দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ সোমবার ইসরায়েলের সামরিক স্থাপনা ও উত্তরের শহরগুলোতে একাধিক হামলা চালানোর দাবি জানিয়েছে।
গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা উত্তর ইসরায়েলের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এই ঘাঁটিকে লজিস্টিক সুবিধা হিসেবে উল্লেখ করেছে এবং এটি ইসরায়েলের লেবাননের বিভিন্ন শহর, বিশেষ করে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলার জবাব বলে দাবি করেছে।
অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা হাইফা নৌ ঘাঁটিতে ‘সফিস্টিকেটেড মিসাইল’ হামলা চালিয়েছে। তারা গতকালও একই লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল।
এর আগে গ্রুপটি উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরে দুইটি ড্রোন হামলার কথা জানিয়েছিল, যা তারা পূর্বে দেওয়া সতর্কবার্তার অংশ হিসেবে উল্লেখ করেছে।
সূত্র: আল জাজিরা
এমএস/