• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ মার্চ ২০২৬, ১২:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল সামরিক অভিযানের মুখেও ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ‘আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা আত্মবিশ্বাসী যে তাদের মোকাবিলা করতে পারব, আর সেটি তাদের জন্য বড় বিপর্যয় হবে।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গতকাল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি এ কথা বলেন।

সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে আরাঘচি দৃঢ় সুরে বলেন, ‘না, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা আত্মবিশ্বাসী যে তাদের মোকাবিলা করতে পারব, আর সেটি তাদের জন্য বড় বিপর্যয় হবে।’

তিনি আরও বলেন, ‘ইরান কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি। আগের সংঘাতেও ইরান যুদ্ধবিরতি চায়নি। গত জুনে ১২ দিনব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েলই যুদ্ধবিরতির আবেদন করেছিল।’

সাক্ষাৎকারে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার বিষয়টিও ওঠে, যেখানে বহু স্কুলশিশু নিহত হয়েছে। আরাঘচির দাবি, ওই হামলায় ১৭১ শিশু নিহত হয়েছে এবং এর জন্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েল দায়ী।

তিনি বলেন, ‘আমাদের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এটি হয় যুক্তরাষ্ট্র, নয়তো ইসরায়েল করেছে। এর মধ্যে পার্থক্য কী?’

এদিকে সংঘাত শুরুর আগে গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা করছিলেন আরাঘচি।

তবে আলোচনার মাঝেই হামলা চালানোয় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার সম্ভাবনা দেখছেন না বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইতিবাচক কোনো অভিজ্ঞতা নেই। বিশেষ করে এই প্রশাসনের সঙ্গে। আমরা গত বছর ও এ বছর দুবার আলোচনা করেছি, আর আলোচনার মাঝেই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।’

বর্তমান সংঘাতের ফলাফল নিয়েও হতাশার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এই যুদ্ধে কোনো বিজয়ী নেই। আমাদের জয় হলো অবৈধ লক্ষ্যগুলোর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া।’

এদিকে খামেনি নিহত হওয়ার পর ইরানের নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে। তার ছেলে মুজতবা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হতে পারেন—এমন গুঞ্জন রয়েছে।

তবে আরাঘচি বলেন ‘নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং এ সিদ্ধান্ত নেবে ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এ নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কে নির্বাচিত হবেন, তা এখনই কেউ নিশ্চিতভাবে বলতে পারে না।’

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে নিজেকে সম্পৃক্ত করতে চান—আর এই বিষয়টিও নাকচ করেন আরাঘচি।

তার বলেন, ‘এটি সম্পূর্ণভাবে ইরানের জনগণের বিষয়। এখানে অন্য কারও হস্তক্ষেপের সুযোগ নেই।’

সূত্র : এনবিসি

/অ

  • মার্কিন স্থলবাহিনী
  • আব্বাস আরাঘচি
এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধ নিয়ে প্রতিবেশী দেশগুলোর অবস্থান স্পষ্ট করার আহ্বান ইরানের
যুদ্ধ নিয়ে প্রতিবেশী দেশগুলোর অবস্থান স্পষ্ট করার আহ্বান ইরানের
হরমুজ প্রণালি নিয়ে মিত্রদের সহায়তা চাওয়ায় ট্রাম্পকে কটাক্ষ ইরানের
হরমুজ প্রণালি নিয়ে মিত্রদের সহায়তা চাওয়ায় ট্রাম্পকে কটাক্ষ ইরানের
‘ইরান কখনো যুদ্ধবিরতি বা সমঝোতা চায়নি’
‘ইরান কখনো যুদ্ধবিরতি বা সমঝোতা চায়নি’
কূটনীতি ও আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
কূটনীতি ও আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।