দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তেহরান সম্ভাব্য মার্কিন স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এছাড়া তিনি জানান, স্থল অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়তে অপেক্ষা করছে ইরান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আক্রমণ নিয়ে ভীত কি না— এমন প্রশ্নে আরাগচি বলেন, ‘না, আমরা তাদের জন্য অপেক্ষা করছি।’
তিনি আরও যোগ করেন, তেহরান আত্মবিশ্বাসী যে তারা মার্কিন বাহিনীকে মোকাবিলা করতে পারবে এবং এ ধরনের পদক্ষেপ ওয়াশিংটনের জন্য একটি বিরাট বিপর্যয় বয়ে আনবে।
তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।
সংঘাত বাড়লেও আরাগচি জানান, ইরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি। তিনি গত বছরের ইসরায়েলের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, তেহরান তখনও কোনো সন্ধি চায়নি।
১২ দিনের সেই সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগের বার ইসরায়েলই যুদ্ধবিরতি চেয়েছিল।’ ওই সংঘাতে ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।
আরাগচি যুক্তি দেখান, বর্তমান এই দ্বন্দ্বে ইরানের উদ্দেশ্য হলো কেবল তাদের দেশের বিরুদ্ধে পরিচালিত তথাকথিত অবৈধ কর্মকাণ্ডের প্রতিরোধ করা। তিনি বলেন, ‘এই যুদ্ধে কোনো বিজয়ী নেই। আমাদের জয় হলো প্রতিরোধ করতে পারা।’
ইরানি মন্ত্রী দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে দায়ী করেছেন। তার দাবি অনুযায়ী, ওই হামলায় ১৭১ জন স্কুলছাত্রী নিহত হয়েছে।
এবি/