দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রিয়াদ অঞ্চল এবং পূর্ব প্রদেশে ইরানের নির্মম ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই হামলাকে কোনো অজুহাত বা পরিস্থিতিতেই ন্যায্যতা দেওয়া যায় না বলে মনে করেন তারা।
জাতিসংঘ এবং জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আব্দুল মোহসেন বিন খোথাইলা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। কারণ এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির ওপর এর গুরুতর প্রভাব পড়বে। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৬১তম অধিবেশনে সাধারণ বিতর্কে অংশ নেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
বিন খোথাইলা সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এবং জর্ডানকে লক্ষ্য করে ইরানের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলা রাষ্ট্রের সার্বভৌমত্ব, সুপ্রতিবেশীত্বের নীতির সুস্পষ্ট লঙ্ঘন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। এই হামলাগুলো বেসামরিক সুযোগ-সুবিধা এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। যা নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা এবং জীবনকে হুমকির মুখে ফেলেছে। এর ফলে আন্তর্জাতিক মানবাধিকার আইনের নিয়মের গুরুতর লঙ্ঘন এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার ভিত্তিকে ক্ষুণ্ন করে।
রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব তার নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার পাশাপাশি তার নিরাপত্তা রক্ষা এবং সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।
আরএ