দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০০ জন সাধারণ মানুষ ও রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নেন।
ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা (আরবিএস স্ক্রিনিং) ও রক্তচাপ পরীক্ষা বিনামূল্যে করা হয়। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে রোগী দেখেন। প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়। এ ছাড়া এক হাজার টাকায় বিশেষ স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজের ব্যবস্থাও রাখা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম রুহুল আমিন এবং হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। এ সময় হাসপাতালের পরামর্শকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শায়দাহ উল্লাহ, ডা. তাহমিনা ফেরদৌসী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম হাফিজ, সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান (অব.) এবং মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন সোহেল চিকিৎসাসেবা দেন।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম বলেন, নভেম্বর মাসের তিনটি গুরুত্বপূর্ণ দিবস—বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবসকে সামনে রেখে ১৪ নভেম্বর এ বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ডায়াবেটিসকে নীরব ঘাতক বলা হয়। সময়মতো নিয়ন্ত্রণ করা না হলে এটি শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। অন্যদিকে, বক্ষব্যাধি ও শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা এবং বিশুদ্ধ পরিবেশ জরুরি। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক যত্ন, পুষ্টি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।
যে আই