দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যেই ইরানি নেতারা আলোচনার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—‘আলোচনার সময় শেষ’।
মঙ্গলবার আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।
ট্রাম্প বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা, বিমানবাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব ধ্বংসপ্রায় হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের কাছে মধ্য থেকে উচ্চ স্তরের আধুনিক ধ্বংসাত্মক অস্ত্র থাকার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান সম্ভব। অপরদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক, যিনি আমেরিকার জন্য যা সঠিক মনে করেন, তাই করেন, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একই সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পথে চালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কয়েক মাস ধরে তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বোঝিয়েছেন এবং ইরান-মার্কিন কূটনৈতিক আলোচনা ঠেকাতে কাজ করেছেন।
নেতানিয়াহু জবাবে বলেন, ‘ট্রাম্প ইরানের হুমকি বোঝেন। তাকে রাজি করানোর প্রয়োজন নেই। তেহরান যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে চায়। মানুষ এটা বুঝুক বা না বুঝুক, নেতাকে এটি বোঝা প্রয়োজন, এবং ট্রাম্প বোঝেন।’
এমএস/