দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত পোস্টে জানিয়েছে, হামলায় সামান্য আগুন ধরে যায় এবং ক্ষতির পরিমাণ সীমিত। খবর জানিয়েছে সিবিএস নিউজ।
শনিবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালাতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় রিয়াদে এই ড্রোন হামলার ঘটনা ঘটে।
মার্কিন দূতাবাস রিয়াদসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর দাহরান ও জেদ্দায় থাকা নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে সতর্ক করেছে।
এমএস/