দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদ বেইগি দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির নয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর মধ্যে পাঁচটি রাজধানী তেহরানে এবং বাকি চারটি অন্যান্য শহরে অবস্থিত।
ফাতেমেহ মোহাম্মদ বেইগি আরও বলেন, তেহরানের গান্ধী হাসপাতাল সম্পূর্ণভাবে খালি করে ফেলা হয়েছে। সেখানে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।
তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সুত্র: আল জাজিরা
এমএস/