দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে তিনি এ মন্তব্য করেন।
পার্লামেন্টে স্টারমার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রাথমিক হামলায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তবে ব্রিটেনের জাতীয় স্বার্থে কী প্রয়োজন, তা নির্ধারণ করা আমার দায়িত্ব। আমি সেটাই করেছি এবং এই সিদ্ধান্তে আমি অনড়।’
তবে তিনি বলেন, ইরানের ‘উদ্ভট প্রতিক্রিয়া’ এখন যুক্তরাজ্যের স্বার্থ ও মিত্রদের জন্য হুমকিতে পরিণত হয়েছে এবং তা উপেক্ষা করা সম্ভব নয়।
এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো থেকে মার্কিন বোমারু বিমান পরিচালিত হচ্ছে না। তবে নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
সূত্র: আল জাজিরা
এমএস/