দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সামরিক ঘাঁটি প্রিন্স সুলতার এয়ারবেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ক্ষেপণাস্ত্র সৌদি আরব প্রতিহত করেছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র। খবর এএফপি’র। সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান তাদের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি বিবৃতিতে হামলাকে স্পষ্ট ও কাপুরুষোচিত বলে আখ্যা দেওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে যে, সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো-২০২৩ সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে যে সমঝোতা হয়েছিল, তার তিন বছর পর রাজধানী রিয়াদে এ ধরনের হামলার ঘটনা ঘটল। ওই সমঝোতার ফলে দীর্ঘদিনের উত্তেজনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছিল।
বিশ্লেষকদের মতে, তিন বছর আগে হওয়া কূটনৈতিক ‘দাঁতাত’ বা উত্তেজনা প্রশমন চুক্তির পর এ ধরনের হামলা আঞ্চলিক রাজনীতিতে নতুনভাবে অনিশ্চয়তা তৈরি করতে পারে। এ ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এইদিকে সৌদি আরব সহ ৬টি দেশ ভার্চুয়াল বৈঠকে মিলিত হবে আজ।
গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসবেন। বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। একটি উপসাগরীয় সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে। জিসিসি হলো আরব উপদ্বীপভিত্তিক ছয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। সদস্য দেশগুলো হলো: সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। জরুরি এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কে