দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বড় ধরনের হামলা, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়া, ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা গভীর হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৩৪৮ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৬২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এর আগে রোববার তেহরানে নতুন করে হামলা শুরু করে ইসরাইল এবং এর জবাবে ইরান আরও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খামেনির হত্যার একদিন পর এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা আরও বেড়ে যায়। বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম চলতি বছর ধারাবাহিকভাবে রেকর্ড উচ্চতায় উঠেছে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তার সবচেয়ে ভালো সূচক সম্ভবত স্বর্ণ। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার এক নতুন যুগে প্রবেশ করায় আমাদের স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়বে; এমনটাই প্রত্যাশা করা উচিত। ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬৪ শতাংশ বেড়েছে। এই উত্থানের পেছনে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয়, এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিলে বড় বিনিয়োগ এবং মার্কিন মুদ্রানীতি শিথিল হওয়ার প্রত্যাশা।
কে