দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।
আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন প্রতিহত করা হয়। তবে প্রতিহত করার সময় আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত এবং সাতজন আহত হন।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও একটি ‘ঘটনায়’ অবকাঠামোর ক্ষতি হয়েছে। বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরে চারজন কর্মী আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে হাজারো ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। কোভিড-১৯ মহামারির পর বৈশ্বিক ভ্রমণে এটিকে অন্যতম বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।
উপসাগরীয় দেশগুলো জানিয়েছে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। কাতার, বাহরাইন, জর্ডান ও কুয়েত জানিয়েছে, তাদের আকাশসীমায় ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় একটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি বুর্জ আল আরব হোটেলের বাইরের অংশে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করা হয়েছে। জেবেল আলি গভীর সমুদ্রবন্দরেও আকাশ প্রতিরোধের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় সেখানকার বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা চালিয়েছে।
ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দুকুম বাণিজ্যিক বন্দরে দুটি ড্রোন হামলায় একজন কর্মী আহত হয়েছেন।
কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ইরান ৬৫টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন ছুড়েছে। অধিকাংশই প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ পড়ে আটজন আহত হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ নেয়। তবে সর্বশেষ এই হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি
এমএস/