দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইতিহাসের ‘সবচেয়ে ভয়ঙ্কর’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড। এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান’ চালানো হবে।
বিবৃতিতে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী স্বেচ্ছাসেবী বাহিনী খামেনির রেখে যাওয়া আদর্শ ও নীতির পথেই এগিয়ে যাবে। দেশীয় ও বিদেশি ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার পাশাপাশি ‘আগ্রাসীদের শিক্ষা দেওয়ার মতো শাস্তি’ দেওয়ার অঙ্গীকারও করা হয়।
খামেনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, বিপ্লবী গার্ডের কড়া ভাষার এই হুমকি আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত ও তীব্র করে তুলতে পারে।
এমএস/