দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ‘স্কাইলাইট’ নামের ট্যাঙ্কারটি মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়। হামলার সময় জাহাজটিতে ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় চারজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
হামলার ধরন বা কারা এর পেছনে রয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির দুকুম বন্দরে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন।
ওমান উপকূলে পরপর দুটি হামলার ঘটনায় ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এমএস/