দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের করাচির মাই কোলাচি রোডে মার্কিন কনস্যুলেটের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।
রোববার সিভিল হাসপাতাল করাচির ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এ তথ্য জানান। সিএইচকের ডা. মোহাম্মদ সাবির মেমন ডনকে বলেন, ‘কনস্যুলেটের কাছে বিক্ষোভের পর সংঘর্ষে নয়জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। আগ্নেয়াস্ত্রের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।’
খবরে বলা হয়, শনিবার তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে বলে ইধির এক বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানান, ছয়টি মরদেহ সিএইচকেতে আনা হয়। তিনি বলেন, জিন্নাহ স্নাতকোত্তর চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীনদের মধ্যে দুজন আহত পুলিশ সদস্য রয়েছেন।
সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার করাচির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আজাদ খানের কাছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।’ সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
কেয়ামারির সিনিয়র পুলিশ সুপার আমজাদ আহমেদ শেখ সংবেদনশীল স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন বলে জানা গেছে।
এমএস/