দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সোমবার (২৩ ফেব্রুয়ারি) লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অপ্রয়োজনীয় সরকারি কর্মী ও পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতের একজন কর্মকর্তা জানান, কর্মীসংখ্যা কমানো ‘অস্থায়ী’ পদক্ষেপ। তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর প্রয়োজনীয় কর্মী রেখে উপস্থিতি সীমিত করাই বিচক্ষণ সিদ্ধান্ত।
দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কর্মীরা পূর্বানুমতি ছাড়া ব্যক্তিগত ভ্রমণ করতে পারবেন না। নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেলে মিশনপ্রধানের অনুমতিতে অতিরিক্ত ভ্রমণ-নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেনেভায় বৈঠকে বসবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ১০–১৫ দিনের মধ্যে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নাও হতে পারে।
এমএস/