দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন হয়েছেন। রোববার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রোববার বিকেলে পাকিস্তানের রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) সমাবেশ চলছিল। এ সমাবেশে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে।
বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান জানান,এ হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেওয়া হয়।
টেলিভিশনের ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, হামলার পরপরই সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়েছে। ঘটনাস্থলের ও আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দিয়েছে পুলিশ।
এ সম্মেলনে তারও উপস্থিত থাকার কথা ছিল জেইউই-এফের জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ । কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি বলে জিও নিউজকে জানান তিনি।
হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন দলের এই জ্যেষ্ঠ নেতা।
হাজিফ হামদুল্লাহ আরও জানিয়েছেন, এর আগেও তাদের দলের কর্মীদের ওপর হামলা হয়েছে। এ বিষয়ে সংসদে কথা তোলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার।
এফএইচ