দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রকাশিত এপস্টেইন ফাইলে নারী পাচারে জড়িত থাকা ও সরকারি দায়িত্বে থাকাকালীন অপব্যবহারের অভিযোগে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে (সাবেক প্রিন্স অ্যান্ড্রু নামে পরিচিত) গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের নরফোকের স্যান্ডরিংহ্যাম এস্টেটে অস্থায়ী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে টেমস ভ্যালি পুলিশ। খবর সিএনএন
এর আগে টেমস ভ্যালি পুলিশ জানিয়েছিল, দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন একজন নারীকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাচার করেছিলেন— এমন অভিযোগ তারা পর্যালোচনা করছে।
এছাড়াও, যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এপস্টাইনের সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করেছিলেন বলেও দাবি পুলিশের।
তবে মাউন্টব্যাটেন-উইন্ডসর তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং জোর দিয়ে বলেছেন, এপস্টাইনের বিরুদ্ধে যে আচরণের অভিযোগ ওঠে, সে সম্পর্কে তিনি কখনও প্রত্যক্ষ করেননি বা ধারণাও করেননি।
সরকারি দায়িত্বে অসদাচরণের সাম্প্রতিক অভিযোগ নিয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, মার্কিন বিচার বিভাগ সম্প্রতি এপস্টেইন সম্পর্কিত যেসব নথি প্রকাশ করেছে, তাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রভাবশালী অনেক ব্যক্তির মধ্যে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুর নামও রয়েছে।
নথিগুলোর মধ্যে এমন কিছু ইমেইল রয়েছে, যাতে এপস্টেইনকে বাকিংহাম প্যালেসে নৈশভোজে আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ রয়েছে।
একই সঙ্গে এপস্টেইন তার ওই যোগাযোগকারী ব্যক্তিকে ২৬ বছর বয়সি এক রুশ নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার প্রস্তাব দেন বলেও নথিতে বলা হয়েছে। এছাড়া প্রকাশিত কিছু ছবিতে এমন দৃশ্য দেখা যায়, যেখানে অ্যান্ড্রু বলে ধারণা করা একজন ব্যক্তি মেঝেতে শুয়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির ওপর হাঁটু গেড়ে বসে আছেন।
এবি/