দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবপাচারকে মৌলিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
রোববার (৩০ জুলাই) বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেছেন, অসমতা বৃদ্ধি, জলবায়ু পরিস্থিতির খারাপ অবস্থা ও বাস্তুচ্যুতর হার বেড়ে যাওয়ায় মানুষ সহজেই পাচারের শিকার হচ্ছে।
তিনি বলেন, মানবপাচারের শিকার হওয়াদের অধিকাংশই নারী ও শিশু। তাদের মধ্যে অনেকেই ভয়াবহ নির্যাতনের শিকার হন। জোর করে তাদের শ্রম দিতে বাধ্য করা হয়। তাদের অনেকে যৌন হেনস্তার শিকার হয়ে থাকেন।
অ্যান্তোনিও গুতেরেস দাবি করেছেন, মানবপাচার এখনও পুরোপুরি গুরুত্বের সঙ্গে দেখা হয় না। এ বিষয়ে যথেষ্ট নজরও দেওয়া হয় না।
এই অবস্থার পরিবর্তন জরুরি বলেও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
জেডএ