দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান-এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের সংসদ বিষয়ক কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানান, ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হবে। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে তিনি জানান।
পার্লামেন্ট হাউসে পিটিআইয়ের টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি ও সরকারের ওপর বাড়তে থাকা রাজনৈতিক চাপের মধ্যেই এই সিদ্ধান্ত এলো।
ইমরান খানের আইনজীবীদের দাবি, নির্জন কারাবাসে থাকা ৭৩ বছর বয়সী এই নেতা ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। দীর্ঘদিন ধরে চোখের সংক্রমণের সঠিক চিকিৎসা না পাওয়ায় তাঁর দৃষ্টিশক্তির এই মারাত্মক অবনতি হয়েছে বলে তারা জানিয়েছেন।
এমএস/