দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কানাডার আলবার্টায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, ছোট ওই প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। খবর বিবিসি’র।
পুলিশ বলছে, প্লেনটিতে একজন পাইলট এবং পাঁচজন যাত্রী ছিল। ওই ছয়জন আরোহী স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের পশ্চিমে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্লেনটি ব্রিটিশ কলাম্বিয়ার স্যামন আর্মে যাচ্ছিল।
এদিকে বিধ্বস্ত প্লেনের খোঁজে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের একটি হারকিউলিস উড়োজাহাজ পাঠানো হয়। পরে তারা সেটিকে ক্যালগারি থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে মাউন্ট বোগার্ট এলাকায় খুঁজে পায়।
প্লেনের কোনের আরোহী আর বেঁচে নেই বলে জানিয়েছেন হারকিউলিসের ক্রু এবং আলবার্টা পার্কস মাউন্টেনের রেসকিউ সদস্যরা।
ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একজন মুখপাত্র বলেন, এটি এক ইঞ্জিনবিশিষ্ট প্লেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
এইউ