দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল।
চীনের জাতীয় নিরাপত্তা আইন জারির পর হংকংয়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ২০২০ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন অভিযোগে ২০২০ সাল থেকে কারাগারে রয়েছেন ৭৮ বছর বয়সী চীনা কমিউনিস্ট সরকারবিরোধী এ নেতা।
স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) হংকংয়ের একটি আদালতে এ দণ্ড দেওয়া হয়। খবর বিবিসি
তবে ৭৮ বছর বয়সী লাই সব অভিযোগ অস্বীকার করে আদালতে বলেন, তিনি বেইজিংয়ের নিপীড়নের শিকার একজন রাজনৈতিক বন্দি।
তার আইনজীবীকে জিজ্ঞেস করা হলে তিনি সাজা বিরুদ্ধে আপিল করবেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গণতন্ত্রপন্থী এখন বন্ধ হয়ে যাওয়া পত্রিকা অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা লাইকে ২০২০ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়, যখন হংকংয়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পর চীন জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করে।
চীনা কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের সমালোচক লাই এর আগেও কয়েকটি তুলনামূলক ছোটখাটো মামলায় দণ্ডিত হয়ে পাঁচ বছর কারাভোগ করেছেন।
এবি/