দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চার জন নিখোঁজ রয়েছে। দেশটির কুইন্সল্যান্ড উপকূলের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
স্থানীয় সময় শুক্রবার (২৮ জুলাই) রাতে লিন্ডেম্যান দ্বীপে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণের সময় ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, দুর্ঘটনার পরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয় সময় শনিবার (২৯ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই হেলিকপ্টারে থাকা চার জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
মার্লেস বলেন, এমআরএইচ-৯০ হেলিকপ্টারটি স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হুইটসানডে উপকূলের কাছে বিধ্বস্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা ক্রু সদস্য এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। তিনি বলেন, আমরা ভালো খবর আশা করছি।
এইউ