• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মস্কোয় রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ মস্কোয় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোলোকোলামস্কয়ে হাইওয়ের একটি আবাসিক ভবনে অজ্ঞাত এক হামলাকারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রুশ তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে তাদের কর্মকর্তারা কাজ করছেন এবং হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

গুলিবিদ্ধ হওয়ার পর আলেক্সেয়েভকে একটি নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা গুরুতর। ৬৪ বছর বয়সী আলেক্সেয়েভ রাশিয়ার প্রধান সামরিক গোয়েন্দা অধিদপ্তর জিআরইউর প্রথম উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

যুক্তরাষ্ট্র ২০১৬ সালে মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করতে সাইবার কার্যক্রমের অভিযোগে আলেক্সেয়েভসহ কয়েকজন জিআরইউ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপীয় ইউনিয়নও ২০১৯ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের স্যালিসবারিতে নার্ভ এজেন্ট নভিচক দিয়ে সাবেক এক রুশ গুপ্তচরকে বিষ প্রয়োগের ঘটনায় তার ভূমিকার অভিযোগে আলেক্সেয়েভের ওপর নিষেধাজ্ঞা দেয়।

ইউক্রেন যুদ্ধে আলেক্সেয়েভের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ২০২২ সালে ইউক্রেনের মারিউপোল অবরোধ অবসানে গোপন আলোচনায় রাশিয়ার আলোচক দলের একজন ছিলেন তিনি। ইউক্রেনের গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার প্রাথমিক পরিকল্পনা প্রণয়নে তিনি জড়িত ছিলেন, যার মধ্যে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ও রয়েছে। অধিকৃত এলাকায় অবৈধ গণভোট আয়োজনের দায়ও তার ওপর চাপানো হয়েছে। সিরিয়ায় যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছে ইউক্রেন।

২০২৩ সালে ওয়াগনার বাহিনীর বিদ্রোহের সময় প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে আলোচনার জন্য আলেক্সেয়েভকে পাঠায় রুশ সামরিক বাহিনী। সে সময় তিনি প্রিগোজিনের কর্মকাণ্ডকে অভ্যুত্থান এবং দেশ ও প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘পিঠে ছুরি মারা’ বলে অভিহিত করেছিলেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গোয়েন্দা সংস্থাগুলো হামলার তদন্ত করছে এবং এর ফলাফল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হবে। তিনি বলেন, ‘আমরা জেনারেলের সুস্থতা ও বেঁচে থাকার জন্য প্রার্থনা করি।’ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নে পেসকভ বলেন, যুদ্ধের সময় এমন শীর্ষ সামরিক নেতারা ঝুঁকিতে থাকেন এবং বিষয়টি গোয়েন্দা সংস্থাগুলোর দেখভালের বিষয়।

আরও পড়ুন

ইসলামাবাদে বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী

এইচআরডব্লিউ-এর প্রতিবেদন / বিশ্বে স্বৈরাচারী শাসনের অধীনে ৭২ শতাংশ মানুষ

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে মস্কোয় বিস্ফোরণ ও গুলিতে একাধিক শীর্ষ রুশ ব্যক্তি নিহত হয়েছেন, যেগুলোর জন্য ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থাকে দায়ী করা হয়। এ হামলার একদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়, যেখানে রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিআরইউ প্রধান ইগর কস্ত্যুকভ।

সূত্র: সিএনএন

এমএস/

  • রাশিয়া
এ সম্পর্কিত আরও খবর
নির্ভরযোগ্য বন্ধু হিসেবে রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
নির্ভরযোগ্য বন্ধু হিসেবে রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ট্রাম্প–হেগসেথের কড়া বার্তা: রাশিয়া ইরান-যুদ্ধে যুক্ত হলে হবে জটিল পরিস্থিতি
ট্রাম্প–হেগসেথের কড়া বার্তা: রাশিয়া ইরান-যুদ্ধে যুক্ত হলে হবে জটিল পরিস্থিতি
ইরান-রাশিয়ার সামরিক সহযোগিতা চলমান থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
ইরান-রাশিয়ার সামরিক সহযোগিতা চলমান থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।