• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে তারেক রহমানই সবচেয়ে আলোচিত নাম

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কণ্ঠ আগের মতো নেই, শরীরও পুরোপুরি সুস্থ নয়-তবু বাংলাদেশের ১৭ কোটি মানুষের রাজনীতিতে এই মুহূর্তে তিনিই সবচেয়ে আলোচিত নাম। শেখ হাসিনার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনে বদলে যাওয়া বাংলাদেশে, তারেক রহমান নিজেকে তুলে ধরছেন এক ধরনের সেতুবন্ধন হিসেবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একদিকে মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজনৈতিক উত্তরাধিকার, অন্যদিকে ‘জেন–জি’ তরুণদের নতুন আকাঙ্ক্ষা। ২৫ ডিসেম্বর ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে লাখো মানুষের উপস্থিতি জানান দেয়-তিনি শুধু একটি দলের নেতা নন, বরং ক্ষমতার সম্ভাব্য উত্তরাধিকারী। এর পাঁচ দিনের মাথায় তার মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিরবিদায় সেই প্রত্যাবর্তনকে আরও আবেগময় করে তোলে। মায়ের শেখানো কথা-‘দায়িত্ব এলে তা এড়িয়ে যাওয়া যায় না’-এই বিশ্বাস নিয়েই এগোতে চান তিনি।

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকার গঠনের লড়াইয়ে তারেক রহমানকেই সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী মনে করা হচ্ছে। সাম্প্রতিক ডিসেম্বরের এক জরিপে বিএনপির সমর্থন প্রায় ৭০ শতাংশ, আর জামায়াতে ইসলামীর প্রায় ১৯ শতাংশ।

তবে এই জনপ্রিয়তার নিচে রয়েছে গভীর শঙ্কা। ২০০১–২০০৬ মেয়াদে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বাংলাদেশ চার বছর ধরে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছিলো। সেই স্মৃতি আজও অনেক সংস্কারপন্থিকে ভাবিয়ে তোলে। জুলাই আন্দোলনে নিহত প্রায় ১,৪০০ মানুষের রক্ত যেন আরেকটি আত্মকেন্দ্রিক-স্বৈরাচারী শাসনের দিকে না চলে যায়-এই ভয় সমাজজুড়ে ঘুরপাক খাচ্ছে।

৬০ বছর বয়সী তারেক রহমান অবশ্য দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেন। তার বিরুদ্ধে আনা আগের রায় বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তার দাবি, সেই সব অভিযোগের কোনো প্রমাণ-ভিত্তি নেই। কিন্তু সমালোচকেরা বলেন, তিনি সেই রাজনৈতিক ব্যবস্থারই অংশ, যার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিলো।

বাংলাদেশ এখন কঠিন অর্থনৈতিক বাস্তবতায়। মূল্যস্ফীতি বেশি, টাকার মান দুর্বল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। শিল্প ও জ্বালানি খাতেও চাপ বাড়ছে।যুব বেকারত্ব ১৩ দশমিক ৫ শতাংশ। প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ-তরুণী নতুন করে শ্রমবাজারে ঢুকছে।

তারেক রহমান নিজেকে নীতিনির্ধারণে আগ্রহী এক নেতা হিসেবে তুলে ধরছেন। তার পরিকল্পনায় আছে- খাল খনন, গাছ লাগানো, ঢাকায় সবুজ এলাকা বাড়ানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্রবাসীদের দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে অংশীদারত্ব।

তিনি বলেন, ‘আমি যদি ৩০ শতাংশও বাস্তবায়ন করতে পারি, মানুষ আমাকে সমর্থন করবে।’

জুলাই আন্দোলনের পর দেশে ইসলামপন্থি রাজনীতির প্রভাব বেড়েছে। জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তাদের ছাত্র সংগঠনের (ছাত্র শিবির) সাফল্য-সব মিলিয়ে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে।

একই সঙ্গে বেড়েছে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, নারীদের (অনলাইনভিত্তিক) হয়রানি। পুলিশের নিষ্ক্রিয়তা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা রাষ্ট্রের কার্যকারিতা ও কর্তৃত্বকে প্রশ্নের মুখে ফেলছে।

তারেক রহমান বলছেন, তার অগ্রাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা করা। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা করতে পারে-এটাই তার প্রতিশ্রুতি।

ভারত, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক ভারসাম্য: ভারতের সঙ্গে সম্পর্কের ধরন নির্ধারণ করা ভবিষ্যৎ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং নয়াদিল্লির আওয়ামী লীগপন্থি অবস্থান তরুণদের চোখে ভারতকে নেতিবাচক করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় রফতানি বাজার। ট্রাম্প প্রশাসনের ২০ শতাংশ শুল্ক অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন-বোয়িং উড়োজাহাজ ও জ্বালানি খাতে সহযোগিতার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার পথ খোঁজা হতে পারে।

আরও পড়ুন

বিশ্ববাজারে আজও রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

তারেক রহমান জানেন, শুধু পারিবারিক উত্তরাধিকারী হয়ে আজকের বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না। মানুষ চায়-কাঙ্ক্ষিত নেতা, শক্তিশালী প্রতিষ্ঠান ও স্থিতিশীল ভবিষ্যৎ।

তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ-দলের ভেতরে শৃঙ্খলা আনা, দুর্নীতি ঠেকানো এবং আন্দোলন-পরবর্তী প্রত্যাশা পূরণ। নিজের বক্তব্যে তিনি স্মরণ করান জনপ্রিয় উক্তি- ক্ষমতার উচ্চতা যতো, দায়িত্বের ভার ততো বেশি। বাংলাদেশে এখন তিনি ঠিক সেই দায়িত্বের পরীক্ষার সামনে দাঁড়িয়ে।-সূত্র: টাইম

কে

  • তারেক রহমান
এ সম্পর্কিত আরও খবর
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক
পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।