• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ তথ্য জানিয়েছেন। প্রায় দুই দশক ধরে চলা আলোচনা শেষে এই চুক্তি বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে জানানো হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নরেন্দ্র মোদি বলেন, ‘গতকাল ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্বজুড়ে মানুষ একে মাদার অব অল ডিলস বলছে। এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের কোটি মানুষের জন্য বড় সুযোগ তৈরি করবে।’

এই চুক্তির মাধ্যমে ভারত তার সুরক্ষিত ও বিশাল বাজার ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের জন্য আরও উন্মুক্ত করবে। ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ভারত ও ইইউর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৬ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে নরেন্দ্র মোদি মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যৌথভাবে চুক্তির বিস্তারিত ঘোষণা করবেন।

ভারত সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চুক্তিটির আনুষ্ঠানিক স্বাক্ষরের আগে পাঁচ থেকে ছয় মাস আইনি যাচাই-বাছাই চলবে। তিনি বলেন, ‘আমরা আশা করছি এক বছরের মধ্যেই চুক্তিটি কার্যকর হবে।’

সম্প্রতি বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে একের পর এক বাণিজ্য চুক্তি করছে ইউরোপীয় ইউনিয়ন ও ভারত। কয়েক দিন আগে ইইউ দক্ষিণ আমেরিকার জোট মারকোসুরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করে। এর আগে ইন্দোনেশিয়া, মেক্সিকো ও সুইজারল্যান্ডের সঙ্গেও চুক্তি হয়। একই সময়ে ভারত ব্রিটেন, নিউজিল্যান্ড ও ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের অনিশ্চয়তা এবং শুল্কনীতি নিয়ে উদ্বেগের কারণেই এসব চুক্তিতে গতি এসেছে। গত বছর যোগাযোগ ভেঙে পড়ায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি ভেস্তে যায়।

২০২২ সালে দীর্ঘ নয় বছরের বিরতির পর ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আবার আলোচনা শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতসহ একাধিক দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করলে আলোচনা আরও গতি পায়।

আরও পড়ুন

১৯৭৯ সালের পর সবচেয়ে দুর্বল অবস্থানে ইরান সরকার, ট্রাম্পকে গোয়েন্দারা

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বিমান বিধ্বস্তে ৭ জন নিহত

ইরানের পরিস্থিতি ‘অস্থির’, তারা আলাপ করতে চায়: ট্রাম্প

ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তির ফলে শ্রমনির্ভর খাতে ভারতের রপ্তানি বাড়বে, যা যুক্তরাষ্ট্রের শুল্কের নেতিবাচক প্রভাব আংশিকভাবে সামাল দিতে সহায়ক হবে। তিনি আরও বলেন, উচ্চ শুল্কে কিছুটা ছাড় পাওয়ায় ভারতের বাজারে ইউরোপীয় পণ্যের দামেও তাৎক্ষণিক সুবিধা মিলবে, বিশেষ করে গাড়ির ক্ষেত্রে যেখানে শুল্কের হার ১১০ শতাংশ পর্যন্ত।

সূত্র: সিএনএন

এমএস/

  • ভারত
  • ইউরোপীয় ইউনিয়ন
এ সম্পর্কিত আরও খবর
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।