দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতের বালিতে আটকা পড়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছে ৫১টি পাইলট তিমি।
বুধবার (২৬ জুলাই) এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে প্রদেশের বন্যপ্রাণী সুরক্ষা সংস্থার কর্মীরা। খবর: রয়টার্সের।
পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নামের সেই সংস্থার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া সেই পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর প্রদেশের চেইনি সৈকতের বালিতে আটকা পড়ে অন্তত ৯৭টি পাইলট তিমি। দুঃখজনকভাবে রাত থেকে সকালের মধ্যে ৫১টি তিমির মৃত্যু হয়েছে। সংস্থার কর্মীদের তৎপরতায় জীবিত বাকি ৪৬টি তিমিকে গভীর সমুদ্রের দিকে পাঠানো সম্ভব হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে চেইনি সংকতের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেগুলোর কোনোটিতে দেখা গেছে বেশ কিছু তিমি সৈকতের বালি ও অগভীর পানিতে আটকে পড়া অবস্থায় নিজেদের লেজ-পাখা ঝাপটাচ্ছে। কোনোটিতে দেখা গেছে তারা সবাই জড়ো হয়ে পড়ে আছে।
পাইলট তিমি নামে তিমি হলেও এটি মূলত পরপয়েজ অর্থাৎ ডলফিন পরিবারের সদস্য। একটি পরিণত পুরুষ পাইলট তিমি দৈর্ঘ্যে সর্বোচ্চ ২০ ফুট এবং ওজনে তিন টন হতে পারে। অন্যদিকে একটি পরিণত নারী পাইলট তিমির দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট এবং ওজন দেড় টন বা তার কিছু বেশি হয়।
ঠিক কী কারণে এতগুলো পাইলট তিমি একসঙ্গে সমুদ্রসৈকতের দিকে এলো, তা এখনও স্পষ্ট নয়।
জেডএ