দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন পোষা কুকুর ‘কমান্ডার’। হোয়াইট হাউজে ঢুকেই যেন পাগল হয়ে গেছে সে। কমান্ডার এখন পর্যন্ত গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১০ জনকে কামড়েছে। ভুক্তভোগী গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে।
২০২১ সালে বাইডেনের ভাই তাকে জার্মান শেফার্ড কুকুরটি উপহার হিসেবে দেন। বাইডেনের আরেকটি কুকুর মেজরকে বিদায়ের পর হোয়াইট হাউজে নিয়ে আসা হয় নতুন কুকুর কমান্ডারকে। হোয়াইট হাউজে প্রবেশের পর অন্ততপক্ষে ১০ জনকে সে কামড় দিয়েছে।
কামান্ডারের কামড় বা হামলার ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে ২০২২ সালের ৩ নভেম্বর। ওই দিন সে গোয়েন্দা সংস্থার পোশাক পরা এক কর্মকর্তার হাত ও উরুতে কামড় দিয়েছিল। পরে ওই কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এই ঘটনার কয়েক মাস পরে বাইডেন পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে কমান্ডারকে হোয়াইট হাউজের বাইরে পাঠিয়ে দেন। ওই রাতে সে আরেক গোয়েন্দা কর্মীর হাত ও বাহুতে কামড় দিয়েছিল। এর পরের মাসে কমান্ডার বাইডেনের ডিলওয়ারের বাড়িতে একজন নিরাপত্তা টেকনিশিয়ানকে কামড় দেয়।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র বাইডেনের কুকুরের কামড়ানোর ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কমান্ডারকে আরও প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
জেডএ