দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে তিনি ‘অস্ত্র ধরতেও প্রস্তুত’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে তার এই মন্তব্য এসেছে বলে রয়টার্স ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন এবং প্রেসিডেন্ট পেত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন পেত্রো। খবর আল জাজিরা
সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের মন্তব্য সঠিকভাবে অনূদিত হয়েছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি সরাসরি প্রতিক্রিয়া জানাবেন না।
একই সঙ্গে তিনি বলেন, তিনি ‘অবৈধ’ নন এবং কোনোভাবেই মাদক পাচারের সঙ্গে যুক্ত নন।
পোস্টে পেত্রো আরও লেখেন, তিনি শপথ করেছিলেন যে আর কখনো অস্ত্র ধরবেন না। তবে দেশের স্বার্থে ও মাতৃভূমি রক্ষার প্রয়োজনে তিনি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। তার ভাষায়, ‘দেশের জন্য হলে আমি অস্ত্র ধরতে প্রস্তুত’।
এই বক্তব্য লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্র–কলম্বিয়া সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এমন পাল্টাপাল্টি বক্তব্য কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
এবি/