দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের স্ত্রীসহ আটক হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে মার্কিন হামলার মুখে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ।
চার সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে মস্কো এ দাবি অস্বীকার করেছে।
চার সূত্রের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, ডেলসি রদ্রিগেজ বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। এই খবর আসে এমন সময়, যখন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন— যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে।
ডেলসির ভাই ও জাতীয় সংসদের সভাপতি জর্জে রদ্রিগেজ কারাকাসে রয়েছেন, তিনজন সূত্র তার অবস্থান নিশ্চিত করেছেন। ডেলসি রদ্রিগেজ দিনের শুরুতে রাষ্ট্রীয় টেলিভিশনে একটি অডিও বার্তায় উপস্থিত হন, যেখানে তিনি মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার জীবিত থাকার প্রমাণ দেখানোর আহ্বান জানান। অপরদিকে, জর্জে রদ্রিগেজ হামলার পর মিডিয়ার সামনে আসেননি।
এরপরই মস্কো জানায়, ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ রাশিয়ায় আছেন—এমন খবর ভুয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ রদ্রিগেজের সঙ্গে ফোনালাপে সশস্ত্র আগ্রাসনের মুখে ভেনেজুয়েলার জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করেছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘উভয়পক্ষকে আরও উত্তেজনা এড়ানো এবং সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার কথা বলেছেন।’