দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের উচিত ভেনেজুয়েলার দিকে তাকানো বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। এর কয়েক ঘণ্টা আগে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন সামরিক বাহিনী।
শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। খবর টাইমস অব ইসরায়েল
এক্স-এ দেওয়া পোস্টে ইয়াইর লাপিদ বলেন, ‘আমি ইরানের নেতাদেরকে পরামর্শ দিচ্ছি, তারা ভেনেজুয়েলায় যা ঘটছে তা দেখুক।’
উল্লেখ্য, ইয়াইর লাপিদ ইসরায়েলের সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ছিলেন। ২০২২ সালে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের পর তিনি দায়িত্ব পালন করেন।
শুক্রবার ইরানের জাতিসংঘ দূত আমির সইদ ইরাভানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি লিখেন। এতে তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘হুমকি’কে বেআইনি উল্লেখ করে নিন্দার আহ্বান জানান।
ট্রাম্প বলেছিলেন, ইরানে কোনো বিক্ষোভকারী নিহত হলে যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় পুরোপুরি প্রস্তুত।
এবি/