• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

জন্মহার বাড়াতে কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীতে কর বাড়াল চীন

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৬, ১৫:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জন্মহার বৃদ্ধি করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ১ জানুয়ারি থেকে কনডমসহ জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর আরোপ করেছে। তবে কর অব্যাহতি দেওয়া হয়েছে শিশুদের যত্নে ব্যবহৃত সুবিধাগুলোর ওপর।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কয়েক দশক ধরেই এক সন্তান নীতি বাস্তবায়ন করে আসছে চীন। কিন্তু গত বছরের শেষের দিকে কর ব্যবস্থাপনায় দেশটি যে সংস্কার এনেছে, সেখানে ১৯৯৪ সাল থেকে প্রচলিত অনেক পদ্ধতিতেই পরিবর্তন আনা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, টানা তিন বছর ধরে দেশটির জনসংখ্যা কমছে। ২০২৪ সালে চীনে জন্ম হয়েছে মাত্র ৯ দশমিক ৫৪ মিলিয়ন শিশুর, যা এক দশক আগের তুলনায় প্রায় অর্ধেক।

এই প্রেক্ষাপটে কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে বেইজিং। ১৯৯৪ সাল থেকে প্রচলিত অনেক বিধান পরিবর্তন করে বিবাহ-সম্পর্কিত বিভিন্ন সেবা ও বয়স্কদের যত্নকে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পিতামাতার ছুটি বাড়ানো এবং নগদ সহায়তা প্রদানের মতো উদ্যোগও নেওয়া হয়েছে।

চীনা কর্তৃপক্ষ বলছে, বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দার চাপে তরুণদের বিয়ে ও সন্তান ধারণে উৎসাহিত করতেই এই পদক্ষেপ। তবে গর্ভনিরোধক পণ্যে কর আরোপের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। বিশেষ করে অবাঞ্ছিত গর্ভধারণ এবং এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক ব্যক্তি রসিকতা করে বলেন, ‘আমি এখনই সারা জীবনের জন্য যত পরিমাণ দরকার তত কনডম কিনব।’ আবার অনেকে মনে করছেন, সন্তান নেওয়ার সিদ্ধান্ত কেবল কনডমের দামের ওপর নির্ভর করে না; বরং শিশু লালন-পালনের উচ্চ ব্যয়ই বড় বাধা।

বেইজিংয়ের ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিশু লালন-পালনের ব্যয়ের দিক থেকে চীন বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা, স্কুল ফি এবং নারীদের কাজ ও মাতৃত্বের ভারসাম্য রক্ষা—সব মিলিয়ে এই ব্যয় আরও বেড়েছে। এছাড়াও অর্থনৈতিক মন্দা, যার পেছনে বিশেষ করে স্থাবর সম্পত্তি বিক্রি কমে যাওয়া সংক্রান্ত সংকটও রয়েছে, তা সঞ্চয়কেও প্রভাবিত করেছে। ফলে পরিবারগুলো, বিশেষ করে তরুণদের মধ্যে ভবিষ্যত সম্পর্কে অনিশ্চয়তা বা কম আত্মবিশ্বাস তৈরি করেছে।

উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ ই ফুক্সিয়ান মনে করেন, কনডমের ওপর কর বৃদ্ধি জন্মহারের উপর প্রভাব ফেলবে এই ধারণাটি 'অতিরিক্ত চিন্তা'। বেইজিং 'যেখানে সম্ভব' সেখানেই কর আদায় করতে আগ্রহী, কারণ এর মাধ্যমে আবাসন বাজারের মন্দা এবং ক্রমবর্ধমান জাতীয় ঋণের সাথে লড়াই করছে দেশটি।

গত বছর চীনের ভ্যাট রাজস্বের পরিমাণ ছিল প্রায় এক ট্রিলিয়ন ডলার, যা দেশটির কর সংগ্রহের প্রায় ৪০ শতাংশ।

কনডমের উপর কর আরোপের পদক্ষেপ 'প্রতীকী' এবং চীনের 'লক্ষণীয়ভাবে হ্রাস পাওয়া' প্রজনন হার বাড়াতে জনগণকে উৎসাহিত করার জন্য বেইজিংয়ের প্রচেষ্টাকে প্রতিফলিত করে বলে মনে করেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হেনরিয়েটা লেভিন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তে অতিরিক্ত হস্তক্ষেপ করলে এর উল্টো প্রভাব পড়ার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেন তিনি।

বিশ্লেষকদের মতে, সামাজিক পরিবর্তন, কাজের চাপ, ব্যয়বহুল জীবনযাপন এবং ব্যক্তিগত সম্পর্কের ধরন—এই গভীর সমস্যাগুলো সমাধান না করলে কেবল কর ও নীতিগত পরিবর্তনে চীনের জন্মহার সংকট কাটানো কঠিন হবে।

আরও পড়ুন

২০২৫ সালে দেশ ছেড়েছে প্রায় ৭০ হাজার ইসরায়েলি

সূত্র: বিবিসি বাংলা

/অ

  • জন্মহার
  • চীন
এ সম্পর্কিত আরও খবর
ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখ্যা দিলো চীনা দূতাবাস
ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখ্যা দিলো চীনা দূতাবাস
ইরানের ক্ষেপণাস্ত্রের ‘অবিশ্বাস্য’ নির্ভুলতা, নেপথ্যে চীনের প্রযুক্তি?
ইরানের ক্ষেপণাস্ত্রের ‘অবিশ্বাস্য’ নির্ভুলতা, নেপথ্যে চীনের প্রযুক্তি?
সংকটে পাশে নেই রাশিয়া-চীন, একাই লড়ছে ইরান
সংকটে পাশে নেই রাশিয়া-চীন, একাই লড়ছে ইরান
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।