দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার দুই দেশ আফগানিস্তান এবং পাকিস্তানে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এ বন্যায় আফগানিস্তান দেশেই নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। এছাড়া দেশটিতে আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
এদিকে, পাকিস্তানে প্রবল বর্ষণের পর ভূমিধস এবং বৃষ্টি সম্পর্কিত নানা ঘটনায় আরও ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
এ প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট প্রবল বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের তালেবানের নিযুক্ত মুখপাত্র শফিউল্লাহ রহিমি রোববার বলেছেন, ভারী বৃষ্টির পর গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন।
এ ছাড়া বন্যায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে প্রাদেশিক গভর্নরের কার্যালয় বলেছে, বন্যায় শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া নিখোঁজ মানুষেরা ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্যার কারণে শত শত বর্গমাইল কৃষি জমি ভেসে গেছে। এছাড়া কাবুল ও মধ্য বামিয়ান প্রদেশের মধ্যবর্তী মহাসড়কও বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে আলজাজিরা বলছে, পাকিস্তানে বর্ষা মৌসুম অব্যাহত রয়েছে এবং দেশটির বিভিন্ন অংশে ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে ১৩ জন মারা গেছেন। এ ছাড়া ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন।