দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানে টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ৩১ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। খবর এনডিটিভি’র।
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর মুখপাত্র শফিউল্লাহ রাহিমি বলেন, শুক্রবার থেকে বন্যায় দেশজুড়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। বন্যায় সম্পদ ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ময়দান ওয়ারদাক প্রদেশের জালরেজ জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে।
আফগানিস্তান এশিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত। তবে এখানে প্রায়ই আকস্মিক বন্যার ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতে শুষ্ক নদীগর্ভ পানিতে ফুলে ফেপে ওঠে।
এক সংবাদ সম্মেলনে রাহিমি বলেন, জালরেজে শুক্রবার থেকে ৬০৪টি ঘর পুরোপুরি বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শত শত একর কৃষিজমি এবং বাগান ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনায় গত চার মাসে দেশজুড়ে ২১৪ জনের মৃত্যু হয়েছে।