দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে দিপু দাস খুনের প্রতিবাদে বাংলাদেশ হাইকমিশনের সামনে আবারও বিক্ষোভ করছে দেশটির কট্টরপন্থী বেশ কয়েকটি সংগঠন। পুলিশ ব্যারিকেড বসালেও বিক্ষোভকারীদের হাইকমিশনের দিকে যেতে বাধা দিতে ব্যর্থ হয়। অভিযোগ উঠেছে, ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশের লাঠিচার্জে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের বাইরে এ উত্তেজনা ছড়ায়।
সংবাদমাধ্যম এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, সকাল থেকেই হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। তিন স্তরের নিরাপত্তা ব্যারিয়ার এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাইকমিশনের বাইরে বহু মানুষ জড়ো হয়। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিল। বিক্ষোভকারীরা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূসের কুশপুতুলও পোড়ায়।
মূলত বাংলাদেশে দিপু দাসের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কলকাতা এবং দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে কট্টরপন্থী বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, কয়েকজন প্রতিবাদকারী বেড়িকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়েছিলেন। এক প্রতিবাদকারী বলেন, ‘আজ আমরা আমাদের কণ্ঠ না তুললে, আমি দিপু হবো এবং আপনি ও দিপু হবেন।’
অন্যজন যোগ করেন, ‘বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। এই (ভারত) হল রাম ও কৃষ্ণের ভূমি। আমরা কাউকে হত্যা করি না, কিন্তু আমাদের বোন ও কন্যারা সেখানে লাঞ্ছিত হচ্ছে।’
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিবাদকারীদের আটক করছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, ‘প্রতিবাদ ও বিক্ষোভের কারণে হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
এবি/