দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র বসবাসরত অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে এবার নতুন করে পুরস্কারের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৩ হাজার ডলারে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। সূত্র ফক্স নিউজ
ঘোষণায় বলা হয়, এখনও যারা বেআইনিভাবে আমেরিকায় বাস করছেন তারা যদি স্বেচ্ছায় দেশ ছাড়েন তবে সরকার তাদের পুরস্কার দেবে। ৩১ ডিসেম্বরের মধ্যে যারা আত্মসমর্পণ করবেন তাদের দেওয়া হবে ৩ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় ৩ লাখ ৬৫ হাজার টাকা।
আগে এই টাকার পরিমাণ ছিল একহাজার মার্কিন ডলার। একইসঙ্গে অবৈধ অভিবাসীদের নিজের দেশে ফেরার জন্য বিনামূল্যে টিকিটও দেবে সরকার।
আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানায়, যেসব অবৈধ অভিবাসী এখনো যুক্তরাষ্ট্রে রয়েছেন অপমান ও দণ্ড এড়াতে তাদের উচিত পুলিশের কাছে আত্মসমর্পণ করা। এক্ষেত্রে তাদের জন্য বিশেষ অফার দেওয়া হচ্ছে। ৩১ ডিসেম্বরের আগে যারা দেশছাড়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাবেন তাদের ৩ হাজার ডলার ও দেশের ফিরে যাওয়ার বিমান টিকিট সরকার দেবে।
পাশাপাশি যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোনো কারণে দেশ ছাড়তে পারেননি তাদের জরিমানা মওকুফ করা হবে। কীভাবে এই আবেদন করতে হবে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, এর জন্য মার্কিন সরকারের সিবিপি হোম মোবাইল অ্যাপে আবেদন করতে হবে দেশ ছাড়তে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের। বাকি কাজ প্রশাসনের পক্ষ থেকে করা হবে।
মার্কিন অভিবাসন দপ্তরের দাবি অনুযায়ী, বহু অবৈধ অভিবাসী এখনো গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করতেই এবার বিশেষ অফার চালু করল ট্রাম্প প্রশাসন।
উল্লেখ্য, এর আগে স্বেচ্ছায় দেশ ছাড়তে ইচ্ছুক অভিবাসীদের জন্য ১ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন সরকার।
এবি/