দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে দিল্লিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দিল্লি বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করে কয়েকটি সংগঠন। একই ধরনের কর্মসূচি রোববার (২১ ডিসেম্বর) ভারতের আসামেও পালন করেছে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া নামে একটি সংগঠন।
এর আগে শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন কয়েকটি কট্টরপন্থি সংগঠনের কর্মীরা। এ সময় তারা স্লোগান দেয় এবং বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ও উপ-দূতাবাসের সামনেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
দিল্লিতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে ২০ থেকে ২৫ জনের একটি দল তিনটি গাড়িতে করে হাইকমিশনের সামনে আসে। তারা নিজেদের ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ পরিচয় দিয়ে চিৎকার-চেঁচামেচি করে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।
বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা মূল গেটের সামনে কিছুক্ষণ স্লোগান দিয়ে চলে যায়। এ সময় কোনো শারীরিক হামলা বা ভাঙচুর হয়নি এবং কোনো কিছু ছোড়াছুড়িও করা হয়নি। তবে তারা ‘বাংলাদেশে যদি হিন্দু মারা হয়, তাহলে তোমাদের সবাইকে মেরে ফেলবো’—এ ধরনের হুমকিমূলক বক্তব্য দেয় বলে তিনি জানান।
এ বিষয়ে রোববার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টা হয়নি। বিক্ষোভকারীরা শুধু স্লোগান দিয়েছে এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এমএস/