দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে বাংলাপক্ষ নামে একটি সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংগঠনটি এ বিক্ষোভের আয়োজন করে।
শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল চারটায় কলকাতার বেগ বাগান ও পার্ক সার্কাস সাত রাস্তার মোড়ে বিক্ষোভ করে বাংলাপক্ষের নেতাকর্মীরা।
এসময় সংগঠনটির শতাধিক নেতাকর্মী জমায়েত হয়ে বাংলাদেশ উপ-দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। পরে দীর্ঘক্ষণ সেখানেই অবস্থান করেন তারা।
তাদের দাবি, এখনই বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত ভারতের কেন্দ্রীয় সরকারের। পাশাপাশি হুমকির সুরে বাংলাপক্ষ বলেছে, বাংলাদেশে দ্বিতীয়বার ভারতীয় হাইকমিশনে আঘাত হলে কলকাতার বাংলাদেশ মিশন থাকবে না।
বাংলা পক্ষের কর্ণধার গর্গ চ্যাটার্জি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ‘গোটা বিশ্বে ভারতের যে ইমেজ সেটা আমরা নষ্ট করতে চাই না। ইরান যখন মার্কিন দূতাবাস দখল করেছিল, তার ফল সেখানকার মানুষকে ভুগতে হয়েছে। ঢাকায় বাংলাদেশ দূতাবাসের যে সামনে যে ঘটনা ঘটেছে তা নিয়ে গোটা বিশ্বে ছি ছি পড়েছে। যদিও কলকাতার পুলিশ আমাদেরকে অযথা আটকেছে। আমরা কোনো দূতাবাস ধ্বংস করতে যাইনি।’
তিনি যোগ করেন, ‘আমরা একটা বার্তা দিতে গিয়েছিলাম। জেনেভা কনভেনশন অনুযায়ী ঢাকায় ভারতীয় দূতাবাসটি তাদের নিজস্ব জায়গায় অবস্থিত। ওখানে যদি কোনো হামলা হয় তবে কোনো পুলিশ আমাদের আটকাতে পারবে না।’
এদিকে এমন পরিস্থিতিতে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এবি/