• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মণিপুরের পর পশ্চিমবঙ্গেও ২ নারীকে বিবস্ত্র করে মারধর

দেশ টিভি ডেস্ক
  ২২ জুলাই ২০২৩, ১৮:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে চোর সন্দেহে দুই নারীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। সম্প্রতি মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানো এবং দলবদ্ধ ধর্ষণের অভিযোগের মধ্যেই পশ্চিমবঙ্গের এই ঘটনা ফের ভারতে নারীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুলিশ সূত্রে জানা গেছে, মালদহ জেলার বানগোলার পাকুয়াহাটে সপ্তাহের প্রতি মঙ্গলবার হাট বসে। সেই হাটে দুই নারীকে চোর সন্দেহে আটক করে বেধড়ক পিটুনির ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, কেউ জুতা দিয়ে মারছেন, কেউ কিল, চড়, ঘুসি, লাথি মারছেন। কেউ আবার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিচ্ছেন। টানাটানির ফলে একপর্যায়ে ওই দুই নারীর পরনের শাড়ি-ব্লাউজ খুলে যায়। তারপরেও থামেনি মারধর।

এসময় পাশেই দাঁড়িয়ে ছিল সিভিক পুলিশ। কিন্তু তাতে থামেনি মারের দাপট।

এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

বিজেপি কেন্দ্রীয় কমিটির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া সেই ভিডিও টুইট করে লিখেছেন, গত ১৯ জুলাই মালদহের পাকুয়াহাটে দুই আদিবাসী নারীকে অকথ্য অত্যাচার করা হয়। নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে।

এরপর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, মুখ্যমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও তার রাজ্যে নারীদের সুরক্ষা নেই।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আরও একধাপ এগিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গ মণিপুরের চেয়ে কোনও অংশে কম নয়। মালদহের দুজন দলিত নারীকে বিবস্ত্র করে জুতাপেটা করা হলো। এরপর মণিপুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখে বড় বড় কথা সাজে না।

তবে রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করেছেন, মালদহ ঘটনাটি নিয়ে রাজনীতি করছে বিজেপি। তিনি আরও বলেন, মালদহের এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিজেপি দুটো বিষয়কে গুলিয়ে মণিপুরের বীভৎসতাকে আড়াল করতে চাইছে। আমরা পুরো ঘটনাটির খোঁজ নিচ্ছি। পুলিশও তদন্ত করে দেখছে।

স্থানীয় সূত্রে খবর, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত।

পুলিশের দাবি, ভিডিওটি তাদের নজরে আসার পর প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই দুই নারী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এবং পরে স্থানীয় নারী দোকানদাররা তাদের মারধর করেন।

  • মণিপুর
  • পশ্চিমবঙ্গ
  • নারী
  • বিবস্ত্র
  • মারধর
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার
থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার
বকশীগঞ্জে ঘরের তালা ভেঙে নারীর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে ঘরের তালা ভেঙে নারীর মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।