• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা–ভূমিধসে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৫, ১৪:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌসুমি বৃষ্টির প্রভাবে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছে আরও অনেকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার থেকে টানা ভারী বৃষ্টিতে উত্তর সুমাত্রার কয়েকটি নদী উপচে পড়ে। এতে কাদা, পাথর আর গাছপালা ভেসে গিয়ে ছয়টি অঞ্চলের গ্রামগুলোতে ব্যাপক ক্ষতি করে। বুধবার পুলিশ জানায়, সড়ক ভেঙে যাওয়ায় অনেক দুর্গম এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।

উত্তর সাগরপাড়ের শহর সিবোলগায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখান থেকে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চারজন এখনো নিখোঁজ। পাশের সেন্ট্রাল তাপানুলিতে ভূমিধসে কয়েকটি বাড়ি চাপা পড়ে একই পরিবারের অন্তত চারজনের মৃত্যু হয়েছে। সেখানে প্রায় দুই হাজার বাড়ি ও সরকারি ভবন পানিতে তলিয়ে গেছে।

দক্ষিণ তাপানুলিতে বন্যা ও গাছ উপড়ে পড়ে একজনের মৃত্যু এবং আরেকজন আহত হয়েছেন। মানদাইলিং নাটাল এলাকায় একটি সেতু ভেঙে যাওয়ায় আশপাশের এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ৪৭০টি বাড়ি প্লাবিত হয়েছে।

নিয়াস দ্বীপে কাদা ও ধ্বংসস্তূপ প্রধান সড়ক আটকে দিয়েছে, ফলে কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়দের তোলা ভিডিওতে দেখা গেছে, হঠাৎ স্রোতে পানি ছাদ পর্যন্ত উঠে গেছে। অনেক পরিবার নিরাপদ স্থানে ছুটে যেতে বাধ্য হয়। দ্রুতগামী স্রোতে গাছের গুঁড়ি, ঘরের জিনিসপত্রসহ নানা ধ্বংসাবশেষ ভেসে যেতে দেখা যায়।

সিবোলগার পুলিশ প্রধান এডি ইঙ্গান্তা জানান, শহরজুড়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেসব পরিবার পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঢালে থাকেন, তাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। ইতোমধ্যে ছয়টি ভূমিধসে ১৭টি বাড়ি ও একটি ক্যাফে ধ্বংস হয়েছে। তিনি বলেন, ‘খারাপ আবহাওয়া ও কাদার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বৃষ্টি চলতে থাকলে আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে।’

এর মধ্যেই মধ্য জাভার দুই জেলায় আগের ঝড়ে ৩৮ জনের মৃত্যুর ঘটনায় ১০ দিনের উদ্ধার অভিযান শেষ করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। সেখানে এখনও ১৩ জন নিখোঁজ।

আরও পড়ুন

চীনের হুমকি মোকাবিলায় অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট আনছে তাইওয়ান

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় আহত ১৯

শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

ইন্দোনেশিয়ায় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মৌসুমি বৃষ্টির সময় প্রায়ই বন্যা ও ভূমিধস ঘটে। উর্বর সমভূমি ও পাহাড়ি ঢালের ধারে বসবাস করায় লাখো মানুষ এসব দুর্যোগে ঝুঁকিতে থাকে।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • ইন্দোনেশিয়া
  • বন্যা
  • ভূমিধ্বস
এ সম্পর্কিত আরও খবর
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
৫ জেলায় বন্যার পূর্বাভাস
৫ জেলায় বন্যার পূর্বাভাস
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার ওপরে ৪ নদীর পানি 
দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার ওপরে ৪ নদীর পানি 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।