• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুদ্ধবিরতির মধ্যে গাজায় নিহত অন্তত ৬৭ শিশু: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৫, ১২:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত এক মাসে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেনেভায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ মুখপাত্র রিকার্দো পিরেস বলেন, নিহতদের মধ্যে রয়েছে খান ইউনিসে বৃহস্পতিবার এক বাড়িতে ইসরায়েলি হামলায় প্রাণ হারানো এক নবজাতক শিশু। এছাড়া আগের দিন ইসরায়েলের পৃথক হামলায় আরও সাত শিশু নিহত হয়েছে।

পিরেস বলেন, ‘এগুলো সবই যুদ্ধবিরতির সময় ঘটেছে। এই ধারাটি ভয়াবহ।’ তিনি জানান, ১১ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম পূর্ণ দিন থেকে এখন পর্যন্ত শিশুদের মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। ‘এগুলো কোনো পরিসংখ্যান নয়— প্রতিটি শিশুর পরিবার ছিল, স্বপ্ন ছিল, নিজের একটি জীবন ছিল— যা হঠাৎ করেই থেমে গেল।’

ইউনিসেফ আগেই জানিয়েছিল, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার শিশু নিহত বা আহত হয়েছে।

সেভ দ্য চিলড্রেন জানায়, ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ৪৭৫ ফিলিস্তিনি শিশু আজীবন পঙ্গুত্ব বরণ করছে— যার মধ্যে রয়েছে মাথায় আঘাত, পোড়া ক্ষত এবং গুরুতর অঙ্গহানি। সংস্থাটি বলছে, গাজা এখন আধুনিক ইতিহাসে ‘সবচেয়ে বড় সংখ্যার শিশু অঙ্গহীনদের এলাকা’ হয়ে উঠেছে।

ইসরায়েলের অবরোধজনিত খাদ্যসঙ্কটও শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েল খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যার ফলে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে কয়েক শিশুর মৃত্যু হয়েছে।

এ সপ্তাহে ইসরায়েল গাজার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালায়। তাদের দাবি, খান ইউনিসে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলির ঘটনার জবাব হিসেবে এই অভিযান। হামাস এ দাবি অস্বীকার করে বলেছে, এসব হামলা ‘গণহত্যা আবার শুরু করার স্পষ্ট ইঙ্গিত’। এ হামলায় অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানায়, তারা গাজায় খোলা ক্ষত, গুলিবিদ্ধ হাত-পা ও মাথায় আঘাতপ্রাপ্ত বহু নারী ও শিশুকে চিকিৎসা দিয়েছে। গাজা সিটির এমএসএফ মোবাইল ক্লিনিকের নার্স জাহের বলেন, তারা এক নারীকে পায়ের ক্ষত নিয়ে এবং নয় বছর বয়সী এক শিশুকে মুখে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা দেন।

গাজা সিটির আল-শিফা হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ মালাকা বলেন, তিনি দুইটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শুনে সংজ্ঞাহীন হয়ে পড়েন। ‘চোখ খুলে দেখি বাবা মাটিতে পড়ে আছেন, আমার তিন ভাইও রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে। চারদিকে ধুলো আর চিৎকার— তাঁবুগুলো পুড়ে ছাই হয়ে গেছে।’

গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা এখনও পরিস্থিতিকে গুরুতর করে তুলছে। শীতের এই সময়ে প্রয়োজনীয় তাবু ও সরঞ্জামও পর্যাপ্তভাবে পৌঁছাতে পারছে না। ইউনিসেফের পিরেস বলেন, বহু শিশু এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে— ভেজা, ঠান্ডা ও অস্থায়ী আশ্রয়ে ভয়ে কাঁপছে।

আরও পড়ুন

গাজায় খাদ্যসঙ্কট কিছুটা কমেছে: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর শঙ্কায় জেলেনস্কি

হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠক, ফলপ্রসূ বললেন ট্রাম্প

তিনি বলেন, ‘গাজার শিশুদের জন্য সত্য খুবই সরল: তাদের জন্য কোথাও নিরাপদ জায়গা নেই। তাদের কষ্টকে আর স্বাভাবিক হিসাবে দেখলে চলবে না।’ তিনি আরও সহায়তা পাঠানোর আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • গাজা
  • খাদ্যসংকট
এ সম্পর্কিত আরও খবর
গাজায় ১৫ মেডিক্যাল কর্মীকে হত্যা করেছে ইসরায়েল: প্রতিবেদনে অভিযোগ
গাজায় ১৫ মেডিক্যাল কর্মীকে হত্যা করেছে ইসরায়েল: প্রতিবেদনে অভিযোগ
গাজায় সেনা পাঠাবে পাঁচ মুসলিমপ্রধান দেশ
গাজায় সেনা পাঠাবে পাঁচ মুসলিমপ্রধান দেশ
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’: ট্রাম্প
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।