• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

কূটনৈতিক উত্তেজনায় জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি স্থগিত করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৫, ১৫:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীন আবারও জাপানের সব ধরনের সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ করতে যাচ্ছে বলে জানিয়েছে জাপানের গণমাধ্যম। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এনএইচকে এবং কিয়োদো নিউজ জানায়, চলতি মাসের শুরুর দিকে চীন যে সামুদ্রিক খাদ্যের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, সেটিই আবার ফিরিয়ে আনা হচ্ছে। ২০২৩ সালে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে পরিশোধিত বর্জ্য পানি সমুদ্রে ছাড়ার পর বেইজিং প্রথম নিষেধাজ্ঞা জারি করেছিল। কিয়োদোর খবরে বলা হয়, চীন জাপানকে জানিয়েছে— ফুকুশিমা থেকে সমুদ্রে ছাড়া পানির আরও পর্যবেক্ষণ প্রয়োজন, তাই আবার নিষেধাজ্ঞা দিচ্ছে তারা।

তবে নিষেধাজ্ঞা এমন সময়ে আসছে, যখন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক বক্তব্যে দুই দেশের সম্পর্কে নতুন সংকট দেখা দিয়েছে। ৭ নভেম্বর তিনি সংসদে বলেন, তাইওয়ানে চীনের সামরিক হামলা যদি জাপানের নিরাপত্তাকে হুমকিতে ফেলে, তবে টোকিও সামরিক জবাব দিতে পারে।

চীন এই মন্তব্যের কড়া সমালোচনা করে। চীনের কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কঠোর প্রতিক্রিয়া জানালে জাপানও চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকতে বলে। ওসাকার চীনা কনসাল জুয়ে জিয়ান তো এক পোস্টে জাপানের প্রধানমন্ত্রীর উদ্দেশে উসকানিমূলক ভাষা ব্যবহার করেন, যা নিয়ে টোকিও বেইজিংয়ের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।

সংকট নিরসনে মঙ্গলবার বেইজিংয়ে আলোচনায় বসেন জাপানের এশিয়া-প্যাসিফিক বিভাগের শীর্ষ কর্মকর্তা মাসাকি কানাই এবং চীনের লিউ জিনসং। তবে বৈঠকে কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি বলে দুই পক্ষই জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, তাকাইচির বক্তব্য আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করেছে এবং দুই দেশের সম্পর্কের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

চীনের টেলিভিশন প্রতিবেদনে দেখা যায়, বৈঠক শেষে দুই কূটনীতিক হাত মেলাননি— যা উত্তেজনার ইঙ্গিত দেয়। লিউ জিনসং সাংবাদিকদের জানান, তিনি বৈঠকের ফলাফল নিয়ে ‘খুবই অসন্তুষ্ট’।

নিষেধাজ্ঞার আগে জাপানের মোট সামুদ্রিক খাদ্য রপ্তানির এক-পঞ্চমাংশেরও বেশি যেত চীনে।

আরও পড়ুন

জাপানে অগ্নিকাণ্ডে ১৭০টি ভবন পুড়ে ছাই, নিহত ১

লেবাননে ফিলিস্তিনি শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৯ জন নিহত

এ ঘটনায় চলচ্চিত্র খাতও প্রভাবিত হয়েছে। চায়না ফিল্ম নিউজ জানিয়েছে, উত্তেজনার কারণে দুটি আমদানি করা জাপানি সিনেমার মুক্তি স্থগিত করা হয়েছে। ছবিগুলো ২২ নভেম্বর ও ৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • জাপান
  • চীন
এ সম্পর্কিত আরও খবর
ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখ্যা দিলো চীনা দূতাবাস
ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখ্যা দিলো চীনা দূতাবাস
ইরানের ক্ষেপণাস্ত্রের ‘অবিশ্বাস্য’ নির্ভুলতা, নেপথ্যে চীনের প্রযুক্তি?
ইরানের ক্ষেপণাস্ত্রের ‘অবিশ্বাস্য’ নির্ভুলতা, নেপথ্যে চীনের প্রযুক্তি?
সংকটে পাশে নেই রাশিয়া-চীন, একাই লড়ছে ইরান
সংকটে পাশে নেই রাশিয়া-চীন, একাই লড়ছে ইরান
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।